নৈতিক ও মানবিক সমাজ বিনির্মাণে নতুন উদ্যোগ: যাত্রা শুরু করল ড. মিজানুর রহমান আজহারীর ‘হাসানাহ ফাউন্ডেশন’
নৈতিক ও মানবিক সমাজ বিনির্মাণে নতুন উদ্যোগ: যাত্রা শুরু করল ড. মিজানুর রহমান আজহারীর ‘হাসানাহ ফাউন্ডেশন’
কেবলমাত্র জাগতিক সাফল্য নয়, বরং নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনার সমন্বয়ে সুশিক্ষা নিশ্চিত করতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘হাসানাহ ফাউন্ডেশন’। বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারীর প্রত্যক্ষ নেতৃত্বে ও চেয়ারম্যানশিপে অরাজনৈতিক এবং অলাভজনক সেবা সংস্থা হিসেবে এ ফাউন্ডেশনটি সরকারিভাবে নিবন্ধিত হয়েছে (নিবন্ধন নম্বর: এস-১৪১৯৬/২০২৫)।
প্রতিষ্ঠানের লক্ষ্য ও দর্শন অনুযায়ী, আধুনিক যুগের বস্তুবাদী শিক্ষার গণ্ডি পেরিয়ে একজন মানুষকে আদর্শ ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন পার্থিব ও অপার্থিব শিক্ষার মেলবন্ধন। আনন্দময়, স্বতঃস্ফূর্ত ও সত্যনিষ্ঠ শিক্ষাব্যবস্থা সর্বস্তরে পৌঁছে দিতে সারাদেশে বহুমুখী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি।
এর অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে মক্তব শিক্ষা, আধুনিক স্কুলিং, বিশেষায়িত কোর্স, একাডেমিক সেমিনার, মেধা যাচাইয়ের অলিম্পিয়াড এবং কর্মশালা আয়োজন করা হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি ও গবেষক তৈরিতে ট্রেনিং প্রোগ্রাম, উচ্চতর গবেষণা এবং অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ স্কলারশিপ প্রোগ্রাম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে হাসানাহ ফাউন্ডেশন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ দেশে নৈতিক ও আলোকিত সমাজ গঠনে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
মন্তব্য (০)
প্রথম মন্তব্যটি করুন।