মূল অংশে যান
দৈনিক প্রতিধ্বনি দৈনিক প্রতিধ্বনি
ব্রেকিং
বিজ্ঞাপন

চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে জনস্বার্থের লড়াই এই লংমার্চ: নাহিদ ইসলাম

অ্যাডমিন প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ হালনাগাদ: ৯ মিনিট আগে ১ মিনিট পড়ুন
নাহিদ ইসলাম
শেয়ার করুন:

সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এবং দ্রব্যমূল্যের সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে এ কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সমাবেশে তিনি বলেন, এই লংমার্চ কেবল কোনো সাধারণ কর্মসূচি নয়; এটি সরাসরি চাঁদাবাজ, সন্ত্রাসী চক্র এবং সাধারণ মানুষের পকেট কেটে তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারাকারী সিন্ডিকেটের বিরুদ্ধে জনগণের স্পষ্ট অবস্থান। জনগণের প্রত্যক্ষ রায় ও আকাঙ্খার সাথে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এটি এক জোরালো প্রতিবাদ।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, নতুন করে ক্ষমতার অপব্যবহার করে যাতে কেউ স্বৈরাচারী রূপ নিতে না পারে, সেই পথ রুদ্ধ করতেই এই গণপদযাত্রা। দেশের সর্বস্তরের মানুষকে অধিকার আদায়ের এই অহিংস লংমার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মন্তব্য (০)

প্রথম মন্তব্যটি করুন।

প্রতিদিন সকালে

দিনের প্রয়োজনীয় খবরটুকু, আপনার ইনবক্সে

সকাল ৭টায় একটি ইমেইল — রাতের গুরুত্বপূর্ণ ঘটনা, দিনের সূচি আর যা না জানলেই নয়।