মূল অংশে যান
দৈনিক প্রতিধ্বনি দৈনিক প্রতিধ্বনি
ব্রেকিং
বিজ্ঞাপন

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ১৪২ পদে বিশাল নিয়োগ

অ্যাডমিন প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ হালনাগাদ: ১ দিন আগে ১ মিনিট পড়ুন
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নিয়োগ
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নিয়োগ
শেয়ার করুন:

চাকরিপ্রত্যাশীদের জন্য দারুণ সুযোগ! বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ১১ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৮টি ভিন্ন ভিন্ন পদে মোট ১৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদন প্রক্রিয়া:

  • আবেদন শুরুর সময়: ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।
  • আবেদনের মাধ্যম: আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • আবেদন ফি: বিজ্ঞপ্তির সবকটি পদের জন্যই আবেদন ফি ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।

পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল (গ্রেড অনুযায়ী):

  • গ্রেড-১১ (বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা)উপসহকারী কেমিস্ট: ১ জন
  • গ্রেড-১৪ (বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা)সিনিয়র টেকনিশিয়ান: ৯ জনগেইট ইন্সপেক্টর: ১ জনসুপারভাইজার: ১ জন
  • গ্রেড-১৬ (বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা)অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৮ জনমেটল্যাব অ্যাসিস্ট্যান্ট: ৪ জনগোডাউনকিপার: ৪ জনড্রাইভার: ৭ জন
  • গ্রেড-১৭ (বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা)স্কিল্ড টেকনিশিয়ান: ৩ জন
  • গ্রেড-১৮ (বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা)টেকনিশিয়ান: ১১ জন
  • গ্রেড-১৯ (বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা)জুনিয়র টেকনিশিয়ান: ২২ জননিরাপত্তাকর্মী: ১ জনফায়ারম্যান: ১ জন
  • গ্রেড-২০ (বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা)টেকনিক্যাল হেলপার: ৫৩ জনআরদালি: ৭ জননিরাপত্তা প্রহরী: ৪ জনলেবার: ৩ জনপরিচ্ছন্নতাকর্মী: ২ জন

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

বিজ্ঞাপন

মন্তব্য (০)

প্রথম মন্তব্যটি করুন।

প্রতিদিন সকালে

দিনের প্রয়োজনীয় খবরটুকু, আপনার ইনবক্সে

সকাল ৭টায় একটি ইমেইল — রাতের গুরুত্বপূর্ণ ঘটনা, দিনের সূচি আর যা না জানলেই নয়।